রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

দেশের মন্ত্রণালয়গুলো পুকুর সমান নয়, মহাসাগর সমান দুর্নীতি হয়েছিল – বরিশালে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাখাওয়াত হোসেন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার

পাহাড়ে কেউ যাতে ইন্ধন যোগাতে না পারে সেজন্য পাহাড়িদের দুঃখ-বেদনা বুঝে, শান্তি বেজায়ে সৌহার্দ্য স্থাপনে সবপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বতী কালীন সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তিনি আজ বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করে সাংবাদিকদের কাছে বলেছেন, নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পুকুর নয়, ভয়াবহ দুর্নীতিতে সাগড় চুরি হয়েছে।

দুর্নীতি রোধে দেশবাসীর কাছে সহায়তাও চেয়েছেন।

মবজাস্টিসের পক্ষ নয় জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার গুরুত্ব দেন এম সাখাওয়াত।

রোববার সকালে, বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করেন পাট, বস্ত্র,ও নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে, বৃক্ষ রোপন করেন তিনি। পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন দায়িত্ব পাওয়া তার দুটি মন্ত্রণালয়েই দুর্নীতিতে রীতিমতো সাগড় চুরি হয়েছে।

বাংলাদেশের মেরিনদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে, দুবাই ও সিঙ্গাপুর এ্যাম্ব্যাসেতি নতুন দুটি পদ সৃষ্টি করা হচ্ছে বলেও ঘোষনা দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এরপরে দুপুরে পায়রা বন্ধুর উদ্দেশ্যে রওনা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com