বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

গৌরনদীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ বার

ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়াগতির বাস চাপায় লাবলু মাঝি (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল আরোহী সেন্টু মৃধা গুরুত্বর আহত হয়েছে।

নিহত লাবলু গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়াগতির বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাপা পড়ে। খবরপেয়ে গুরুত্বর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মুনিম জানান, গুরুত্বর দুইজনকে হাসপাতালে নিয়ে আসার পর লাবলু মাঝিকে মৃত ঘোষনা করা হয়। এছাড়াও সেন্টু মৃধার অবস্থা আশংকাজনক।

তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমিন জানান, দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com