রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

বরিশালে আবারও গ্রেনেট উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ বার

বরিশাল নগরীর ফরেস্ট বাড়ির পোলের ডাক বিভাগের কোয়াটারের এরিয়ায় আবারও গ্রেনেটের সন্ধান মিলেছে। সকালে এক পরিচ্ছন্ন কর্মী গ্রেনেট সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে ডাক বিভাগকে সংবাদ দেয়।

তারা স্থানীয় থানা পুলিশ ও সেনাবাহিনীকে সংবাদ দিলে প্রথমে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রাখে।

ঘটনাস্থলে পুলিশের বিশেষ শাখার সদস্যরা মাইন্ড ডিটেক্টর দিয়ে তল্লাশি চালালেও সেনাবাহিনীর বোম ডিসপোজাল  ইউনিট না আসা পর্যন্ত ওই স্থানে গ্রেনেটটি রয়েছে।

সরকারি ওই কোয়াটারের দায়িত্বে থাকা ব্যক্তি জানান গত ৫ তারিখের পরে এখন পর্যন্ত পৃথক দিনে দুটি গ্রেনেড পাওয়া গিয়েছে। তবে কে বা কারা কখন রেখেছে তা বলা যাচ্ছে না। এ বিষয় বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারি কমিশনার মো: নাফিজ বলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

একই স্থানে পরপর দুবার গ্রেনেট এ বিষয়টি আইনগতভাবে জোড়ালো তদন্তর বিষয় রয়েছে। তিনি আরো বলেন সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে এটি উদ্ধার করার পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বোঝা যাবে গ্রেনেড সাদৃশ্য বস্তুটির অবস্থা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com