রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

গৌরনদীতে হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ বার

বরিশাল জেলার গৌরনদীতে পিটিয়ে যুবক হত্যার প্রধান আসামী আলামিন তালুকদার কে র‌্যাব-৮ গ্রেফতার করেছে।

গ্রেফতারের পরে তাকে গৌরনদী থানায় হস্তান্তর করা হয়।

বরিশাল জেলার গৌরনদী থানাধীন বড় দুলালী গ্রামের মৃত রাশেদ (২৫) ঢাকা হইতে গত ১৬ দুপুরবেলা বাড়িতে আসে।

ভিকটিম রাশেদ বাড়িতে আসার পর আল আমিন তালুকদার(২৮) পিতা-মৃত আজিজুল হক তালুকদার, সাং- বড় দুলালী, থানা গৌরনদী, জেলা বরিশালসহ অজ্ঞাতনামা আসামীরা এক লক্ষ টাকা দাবি করে।

একই দিনে সন্ধ্যায় ভিকটিমকে বার্থী বাজারে বসে উল্লেখিত আসামী সহ অজ্ঞাতনামা আসামীরা এলোপাথাড়ি, চড়, থাপ্পড়, ঘুষি মারিয়া সাধারন জখম করে। অন্যান্য আসামী মিলে লাঠি, স্বমিলের কাঠ এবং বাকলি দিয়া হত্যার উদ্দেশ্যে তার মাথার বাম পার্শে গুরুতর জখম করে।

ভিকটিম গুরুত্বর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে এলাকার স্থানীয় চৌকিদার মোঃ হাকিম তালুকদার ভিকটিমকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্স গৌরনদীতে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে প্রেরণ করেন।

শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল হতে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে স্থানান্তর কালে পথিমধ্যে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচচর নামক স্থানে এ্যাম্বুলেন্স-এর ভিতরেই মৃত্যু বরণ করেন।

এরই প্রেক্ষিতে গত ১৭ আগস্ট বরিশাল জেলার গৌরনদী মডেল থানায় ভিকটিমের বড় ভাই রাসেল শিকদার(৩৬) একটি হত্যা মামলা দায়ের করেন।

অভিযুক্ত আসামী আল-আমীন তালুকদার (২৮) কে চিকন্দি বাজার,পালং থানা, জেলা শরীয়তপুর থেকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com