রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

উজিরপুরের জোড়া খুনের মামলায় র‌্যাব হাতে প্রধান আসামী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার

বরিশালের উজিরপুরের চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ কিবরিয়া হাওলাদার (৫০) র‌্যাব-৮ এবং র‌্যাব-৯ এর যৌথ অভিযানে গ্রেফতার।

গত ২৪ আগস্ট বরিশাল উজিরপুর থানাধীন সাতলা ইউনিয়নের আলামদী এলাকার সাতলা বড় ব্রীজের পশ্চিম ঢালে ইদ্রিস হাওলাদার এবং ওসমান গনি@সাগর হাওলাদার’দ্বয়কে নির্মমভাবে এলোপাথারী কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ কিবরিয়া হাওলাদার (৫০), পিতা- মৃত আসমত আলী হাওলাদার, সাং-পশ্চিম সাতলা ০২ নং ওয়ার্ড, থানা-উজিরপুর, জেলা-বরিশাল’সহ অন্যান্য আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ আগস্ট ইদ্রিস হাওলাদার এবং তার চাচাতো ভাই সাগর হাওলাদার সাতলা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরার পথে সাতলা বড় ব্রিজের পশ্চিম ঢালে আসামিরা তাদের গতিরোধ করে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে জখম করে এসময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের ফেলে রেখে আসামীরা পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে আগৈলঝার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া নিয়ে যায়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার এবং রবিবার সকালে সাগর হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লেখিত ঘটনায় ভিকটিমের স্ত্রী মোসাঃ রেশমা বেগম (৩২) বাদী হয়ে বরিশাল জেলার উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩ ।

পরবর্তীতে, সদর কোম্পানী, র‍্যাব-৮, বরিশাল ৫ সেপ্টেম্বর সিলেট জেলার কোতয়ালী থানাধীন ছড়ারপাড় এলাকা থেকে র‌্যাব-৯, সদর কোম্পানী এর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ কিবরিয়া হাওলাদার (৫০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com