বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ; অন্তত অর্ধশত আহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীদের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ-ধাওয়া পাল্টাধাওয়া চলছে।

এ ঘটনায় দুই গ্রুপে অন্তত ৪০ জন আহত হয়েছে। এসময় ববির একটি বাসে ভাংচুর চালায় বিএম কলেজ শিক্ষার্থীরা। এরপর ববি শিক্ষার্থীরা বিএম কলেজ এলাকায় গিয়ে কলেজের তিনটি বাস ভাংচুর করে।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে শুরু হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত আড়াইটায় হামলা ও ধাওয়া পাল্টাধাওয়া চলছিলো।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

ওসি বলেন, সোমবার রাতে বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে ববি শিক্ষার্থীরা। এ ঘটনার পর মঙ্গলবার রাত ১১টার দিকে বটতলা এলাকায় অবস্থানকালে দুইজন ববি শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা।

আহত দুই ববি শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি করেছি। দুই ববি শিক্ষার্থীদের মারধরে খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার রাতে নগরীর ব্যাস্টিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়া-এর পরিবারের বিরোধীয় বাড়ি দখল করতে হুমকি ও দুই নারীকে হেনস্থা করে
বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি।

তখন ববি শিক্ষার্থীরা ঘটনাস্থলে হাজির হলে রাফিকে মারধর করা হয়। এরপর মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগ তুলে দুই সহপাঠীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা।

এ খবর ছড়িয়ে পড়লে তিনটি বাসে চড়ে ববি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে নগরীর বটতলা এলাকার দিকে রওনা দেন। একটি বাস বটতলা এলাকায় পৌঁছানোর পথে শিক্ষার্থী বোঝাই বাসে হামলা চালিয়ে ভাংচুর করে।

এসময় ২৫ জন ববি শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইটি বাস আসার পথে মোড়ে অবস্থান নিয়ে ধারালো অস্ত্র লাঠিসোটা নিয়ে হামলা চালায় বিএম কলেজ শিক্ষার্থীরা। এতে আরও অসংখ্য ববি শিক্ষার্থী আহত হয়। এখনও হামলা চলছে বলে জানায় শিক্ষার্থীরা।

এদিকে বিএম কলেজ শিক্ষার্থীরা বলেন, তাদের সমন্বয়ককে মারধর করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। তাদের উপর হামলা চালিয়ে অসংখ্য বিএম কলেজ শিক্ষার্থীদের আহত করা হয়েছে। লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তিনটি বাস ভাংচুর করা হয়েছে। এখনও হামলা চলছে বলে জানায় শিক্ষার্থীরা।

বিরোধীয় জমি দখল নিয়ে সৃষ্ট জটিলতায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে স্ব স্ব ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে। এ কর্মসূচির পরই রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com