বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শের ই বাংলায় চিকিৎসকদের কর্ম বিরতি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকরাও ধর্মঘট অব্যাহত রেখেছে।

সকাল থেকে তারা এই ধর্মঘট কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রথমে মেডিকেলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হলেও পরবর্তীতে এটি খুলে মাত্র জরুজী বিভাগের সেবা কার্যক্রম চালু রাখে।

বাকি সব ইউনিটগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বরিশাল বিভাগের একমাত্র স্বাস্থ্য খাতের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

কাগজে-কলমে ১ হাজার সজ্জা হলেও এখানে গড়ে রোগী থাকছে ১৮০০ থেকে ২০০০। চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ রোগীদের।

অপরদিকে বেলা ১২টার দিকে হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলামের সাথে বৈঠক করেন সেনাবাহিনী ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।

চিকিৎসকদের দাবি তারা আইনগত সহযোগিতা ও নিরাপত্তা চাচ্ছেন এই বিষয়টি ইতিমধ্যে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে মেনে নিয়ে তাদেরকে নিরাপত্তা দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচি মেনে জরুরি বিভাগের সেবা প্রদান করে যাচ্ছেন মেডিকেলের ইন্টান চিকিৎসক থেকে অধ্যাপক লেভেলের চিকিৎসকগণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com