মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

রাজশাতী পদ্মায় ৪ সেন্টিমিটার পানি বেড়েছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার

ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ার পর রাজশাহীতে পদ্মা নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় রাজশাহী শহরের বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩৪ সেন্টিমিটার, যা বুধবার সন্ধ্যার (২৮ আগস্ট) তুলনায় ৪ সেন্টিমিটার বেশি।

জানা গেছে, ভারতের মুর্শিদাবাদ ও মালদহ জেলার গঙ্গা নদীতে অবস্থিত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছিল, যার মধ্যে রাজশাহী জেলাও অন্তর্ভুক্ত।

গত ২৬ আগস্ট ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ায় নদী চর ও নদী পাড়ের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পদ্মার চরে বসবাসরত অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে আসেন।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, গত সোমবার বিকেল ৩টায় পদ্মা নদীর পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমিটার। এরপর থেকে বুধবার পর্যন্ত এই উচ্চতা অপরিবর্তিত ছিল। তবে বুধবার রাত থেকে পানি বাড়তে শুরু করে।

বৃহস্পতিবার সকাল ৬টায় পানির উচ্চতা ১৬ দশমিক ৩২ সেন্টিমিটার রেকর্ড করা হয়, যা সকাল ৯টা এবং দুপুর ১২টায় ১৬ দশমিক ৩৩ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছায়। বিকেল ৩টায় সর্বশেষ পানির উচ্চতা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৩৪ সেন্টিমিটার।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, প্রতি বছর ফারাক্কার সব গেট খুলে দেয়া হয়, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পদ্মার পানি বিপদসীমার নিচে রয়েছে, তবে পানি আরো বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পদ্মার পানির বর্তমান উচ্চতা বিপদসীমার ১ দশমিক ৭১ মিটার নিচে থাকায়, আপাতত বন্যার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com