রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

গাইবান্ধায় বাসের ধাক্কায় রিকশাভ্যানের ২ যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৭৪ বার

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারীচালিত রিকশা ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। আজ বুৃধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্রগ্রাম থেকে গাইবান্ধা আসছিলো। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপড়া এলাকায় বেপরোয়াগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের ২ যাত্রী নিহত হন।

নিহতের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪০), তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার তিনমাইল এলাকায়। অপর নিহতের (৪৫) নাম-পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনায় ২ জন নিহতের তথ্য নিশ্চিত করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com