মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

এবার পিরোজপুরে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপি ও র‌্যাব সদস্যদের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পিরোজপুরে এক বিএনপি কর্মীকে র‌্যাব পরিচয়ে ২০১৩ সালে বাড়ী থেকে তুলে নিয়ে গুম করার ঘটনায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি করেন ভিকটিম মো: সানির পিতা মো: বাবুল হাওলাদার। ম্যাজিস্ট্রেট মো: হেলাল উদ্দিন মামলাটির বক্তব্য এজাহার হিসেবে গ্রহন করতে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেন।

এ মামলায় অপর উল্লেখযোগ্য আসামীরা হলেন ২৪ নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা খানম, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, র‌্যাবের তৎকালীন মহাপরিচালক মোখলেসুর রহমান, র‌্যাব-১০ এর তৎকালীন কমান্ডিং অফিসার, র‌্যাব-১০ এর অপর ৪ সদস্যসহ ১৩ জন নামীয় ও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামী।

মামলার বিবরনে জানা গেছে বাদী ও ভিকটিম ঢাকার ফরিদাবাদের কদমতলীতে থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে কুলির কাজ করতেন। ভিকটিম সানি বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

মামলার ১ নং আসামী শেখ হাসিনার মদদে ২ নং আসামী সানজিদা খানম ও ৩ নং আসামী শাহজাহান খান ভিকটিমকে নানা মারফত গুম, খুন ও প্রাণ নাশের হুমকী দিতেন। এতে বাদী প্রাণ ভয়ে পরিবার পরিজনসহ ঢাকা থেকে পিরোজপুর সদরের দূর্গাপুর গ্রামে তার ভায়রার বাড়ীতে গিয়ে আশ্রয় নেন।

২০১৩ সালের ১০ জানুয়ারী রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে র‌্যাবের পোষাক পরিহিত ১৪/১৫ জন এবং সাদা পোষাকের ৫/৬ জন ওই বাড়ীর দরজায় করা নাড়লে বাদী দরজা খুলে দেন।

তখন র‌্যাবের একজন সানি কোথায় জানতে চান।

বাদী জানায় সানি বাড়ীতে নেই। বলার সাথে সাথে তাকে লাথি মেরে ফেলে দিয়ে সানিকে ঘর থেকে তুলে নিয়ে চোখ বেঁধে একটি মাইক্রো বাসে করে নিয়ে যায়।

সানির বাবা পিরোজপুর থানায় ও ঢাকায় র‌্যাব-১০ কার্যালয়ে বিভিন্ন সময় ছেলের সন্ধান জানতে চাইলে তারা জানায় সানি তাদের কাছে নেই।

তিনি তার ছেলের সন্ধান চান। তার ছেলের গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com