বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সাতক্ষীরায় একটি বিদেশী পিস্তলসহ এক ব্যক্তি আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৫২ বার

সাতক্ষীরায় একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ১ কেজি ৯৯৫ গ্রাম রূপার গহনাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক তরিকুল ইসলাম কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত. লুৎফর রহমানের পুত্র।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কলারোয়া সীমান্তের কাকডাংগা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তরিকুল ইসলামকে আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল ইসলাম জানান, দক্ষিণ ভাদিয়ালী সীমান্ত দিয়ে অস্ত্র গোলাবারুদ পাচার হচ্ছে এমন খবরে নায়েব সুবেদার আবু তাহের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে।

এসময় তরিকুল ইসলামকে আটক করা গেলেও আব্দুল গফফার নামক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। গফফার পূর্ব ভাদিয়ালী গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র।

পরে তরিকুলকে তাল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১ কেজি ৯৯৫ গ্রাম রুপা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল ইসলামের বিরুদ্ধে ৪টি মাদক মামলা এবং পলাতক গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে বলে জানান অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com