মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে পানি বন্দি দুই লক্ষাধিক মানুষ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার

চার দিনের টানা বৃষ্টি ও ভারতে অতিবৃষ্টির কারনে আবারও বন্যার কবলে পড়েছে মৌলভীবাজার জেলা। ইতোমধ্যে জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া বড়লেখা জুড়ি ও সদর উপজেলায় অধিকাংশ এলাকা ডুবে গেছে বন্যার পানিতে।

বিশেষ করে সবচেয়ে বেশি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সদর, রাজনগর ও কমলগঞ্জ উপজেলা। ভেঙে গেছে অনেকগুলো বাঁধ। যার ফলে পানি বন্দি হয়ে পড়েছেন এসব উপজেলার দুই লক্ষাধিক মানুষ।

এদিকে মনু ধলাই কুশিয়ারাসহ সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ঝুকিতে রয়েছে মনুর শহর রক্ষাবাধ।

দ্বিতীয় দিনের মতো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। বন্যার্থদের জরুরি উদ্ধার ও বিভিন্ন এলাকায় গিয়ে শুকনো খাবার ও বিভিন্ন উপকরণ বিতরণ করছেন তারা।

এদিকে নতুন এবং পুরাতন মিলিয়ে জেলার তিনটি নদীর ২০টি স্থানে ভাঙ্গন দেখা দেয়ায় প্লাবিত হয়েছে ৩৭টি ইউনিয়ন ২১২টি গ্রাম। খোলা হয়েছে ৪৭ টি আশ্রয় কেন্দ্র। তাছাড়া সরকারি ভাবে ২৮৫ মে.টন চাল ও নগদ ২০ লাখ ৫০ হাজার টাকা তাৎক্ষনিক ৬টি উপজেলার জন্য বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জানিয়েছেন, ভারতের অতিবৃষ্টির হওয়ায় সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ভয়াবহ ভাবে নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে । জিও ব্যাগ ফেলেও নিয়ন্ত্রণ করতে পারছি না তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com