শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

শহীদ আল্লামা সাঈদী (র:) স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১০ বার

বিশ্ববিখ্যাত মুফাচ্ছিরে কোরআন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী ১৪ আগস্ট। তাকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে শ্রমিক কল্যাণ ফেডারেশন। বুধবার জোহর বাদ ইসলামী ব্যাংক হাসপাতালের মসজিদে এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাহমুদুল হাসান কামাল। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হাসপাতালের রিসিপশন বিভাগের ইনচার্জ মোঃ মামুন-অর-রশিদ, প্রশাসনিক কর্মকর্তা আশিকুল হায়দার মানিক এবং প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস। দোয়া মোনাজাত পরিচালনা করেন স্টোর ইনচার্জ মাওলানা ওলিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা নিজাম তালুকদার, সার্ভিসি এক্সিকিউটিভ আজিজুর রহমান অলিদ, মার্কেটিং অফিসার আনিচুর রহামন সহ হাসপাতালের শতাধিক কর্মকর্তা দোয়া ও আলোচনা সভায় অংশ নেন।

স্মৃতিচারণ করতে গিয়ে আলোচনা সভা্য় বক্তারা বলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন।

তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়েছে। এমনকি ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনই এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বক্তারা আরো বলেন, আল্লামা সাঈদী এখন আমাদের মাঝে নেই। তিনি তার জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে-বিদেশ কোরআনের তাফসির করেছেন। জাতীয় সংসদ সদস্য ও বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com