শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

তৈরি পোশাক খাতের কর্মকর্তাদের হয়রানির অভিযোগ

মোঃ রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৬৪৩ বার

মন্ত্রীপরিষদ ঘোষিত ৯দিনের কঠোর লকডাউনের আজ প্রথম দিন। দিনের শুরুতে প্রশাসনের তৎপরতা খুব একটা দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে পুলিশ ও জেলা প্রশাসনের নজরদারি বৃদ্ধি পায়। গাজীপুরে ঢোকার ও বের হবার পয়েন্ট কড়া ভাবে টহল দিচ্ছে পুলিশ। পণ্যবাহী ও জরুরি সেবার গাড়ি ছাড়া সকল গাড়িকে ঘুরিয়ে দিচ্ছে তারা। তবে হঠাৎ লকডাউনে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ যাত্রীরা।

 

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মন্ত্রীপরিষদ জরুরি সিদ্ধান্তে আজ থেকে গাজীপুর সহ ৭টি জেলায় ৯দিনের কঠোর লকডাউন পালন করা হচ্ছে। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সকাল থেকেই কিছু কিছু দূরপাল্লার গাড়ি  ও আঞ্চলিক যানবাহনগুলো চলাচল করতে দেখা গেলেও এখন তা সম্পুর্ন ভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

তবে হঠাৎ করে ঘোষিত লকডাউন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।তবে সরকারি প্রজ্ঞাপণে তৈরি পোশাক খাত এই লকডাউনের আওতা বহির্ভুত থাকার নির্দেশনা থাকলেও বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীর গাড়ি ঘুরিয়ে দেয়ার অভিযোগ করছে অনেকেই।কটন হ্যারিটেজ ম্যানেজার,  আবু নাসির কিরণ, জানান ঘোষিত লকডাউনের জরুরী পোশাক বাহি গাড় আওতামুক্ত থাকার পরেও তাদের চলাচল টোটো গাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

 

সকালে ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে নিজ কর্মস্থলে আসার পর ঢাকায় রওনা হওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পুলিশ চেকপোস্ট স্থানে তাকে আটকে দেয়া হয়। এদিকে লকডাউন সফল করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে কঠোর ভাবে দায়িত্ব পালন করছে বলে জানান, থান্ডার কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর। তবে চেকপোস্ট অতিক্রম করেই বিকল্প যানবাহন দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছেসাধারণ যাত্রীরা গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।

 

গাজীপুরে ২৪ ঘন্টায় ৫৬জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে । এই নিয়ে জেলাতে ১২হাজার ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এছাড়া মৃতের সংখ্যা ২২৭জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com