বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

স্ত্রীকে জোরপূর্বক বিয়ে দেওয়ায় প্রবাসী যুবকের আত্মহত্যা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৩৫ বার

এলাকার কতিপয় ব্যক্তি পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীকে জোর করে বিয়ে দেওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে শাহিন হাওলাদার (৪০) নামের এক প্রবাসী।

ঘটনাটি বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামের।

আজ মঙ্গলবার সকালে থানা পুলিশ বাড়ির সামনের বাগান থেকে ঝুলন্ত অবস্থায় শাহিনের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামের হাবিব হাওলাদারের ছেলে প্রবাসী শাহীন হাওলাদার জীবিকার তাগিদে বিদেশে ছিলেন। এক সপ্তাহ পূর্বে তিনি বিদেশ থেকে ছুটিতে নিজ বাড়িতে ফেরেন। এলাকার কতিপয় ব্যক্তি প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে এক এনজিও কর্মীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগ তোলেন।

বিদেশ থেকে দেশে এসে স্ত্রীকে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে সব ভুলে ঘর সংসার করতে অনুরোধ করেন শাহীন।

এরইমধ্যে ৮ জুলাই তিন সন্তানের জননী শাহীনের স্ত্রীকে স্থানীয় পলাশ হাওলাদারসহ তার সহযোগিরা পরকীয়ার দোহাই দিয়ে এনজিও কর্মী জাহিদের সাথে জোরপূর্বক বিয়ে দিয়েছেন।

চোখের সামনে নিজের স্ত্রীকে জোরপূর্বক অন্য যুবকের সাথে বিয়ে দেওয়ার বিষয়টি সহ্য করতে না পেরে শাহীন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তফা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মৃত শাহিনের ভাই একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

উল্লেখিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আত্মহত্যার প্ররোচনার সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com