বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

বাকেরগঞ্জে মেধাবী শিক্ষার্থী লোপার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৩২ বার

বরিশালের বাকেরগঞ্জে মেধাবী শিক্ষার্থী লোপা আক্তারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এ হত্যার ঘটনায় নিহতের মা জেসমিন বেগম বাদি হয়ে ধর্ষক রিয়াজ ও তার ভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০ টায় উপজেলার কামারখালি আলহাজ্ব হযরত আলী ডিগ্রী কলেজের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দাঁড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদার একজন দুশ্চরিত্র ও লম্পট।

গত ২১ জুন দিবাগত রাতে তাদের সহপাঠী কামারখালী আলহাজ্ব হযরত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী লোপা আক্তারকে লম্পট রিয়াজ জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনা ধামাচাপা দিতে ওই রাতেই সে ও তার ভাই রাকিবুল আলম হাওলাদার লোপাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে তার লাশ নিজ ঘরে হাঁটু গেড়ে বসিয়ে গলায় ওড়না পেচিয়ে জানালার গ্রিলের সাথে বেঁধে রাখে।

ঐদিন নামাজ পড়ার জন্য লোপার মা তাকে ডাকতে গেলে লাশ দেখে ডাকচিৎকার দেয়। তার ডাকচিৎকার শুনে আসামি রিয়াজ হাওলাদার সেখানে গিয়ে বলে হার্ট অ্যাটাকে তার মেয়ের মৃত্যু হয়েছে।

লোপার মা জেসমিন বেগম কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, তার মেয়ে লোপার সাথে কলেজ পড়ুয়া একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল।

এ ঘটনা জানতে পেরে দাঁড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসামি রিয়াজ হাওলাদার তার কন্যাকে ব্লাকমেইল করে কুপ্রস্তাব দেয়।

এতে লোপা রাজি না হওয়ায় লম্পট রিয়াজ হাওলাদার তার কন্যাকে ধর্ষণ শেষে মেরে ফেলেছে। প্রশাসনের নিকট তিনি অবিলম্বে তার কন্যার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com