বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শেবাচিমের প্রিজন সেলে এক আসামিকে অপর আসামি পিটিয়ে হত্যা; মামলা দায়ের; তদন্তে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের প্রিজন সেলে এক আসামিকে অপর আসামি পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল)  নিশ্চিত করেছেন বরিশালের সিনিয়র জেল সুপার রত্না রায়।

তিনি বলেন, ইতি মধ্যে ঘটনার সময় দায়িত্বে থাকা ৩ জন কারারক্ষির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বরিশাল নগর পুলিশের কমিশনার মোঃ জিহাদুল কবির বলেন, ইতি মধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের ভার রয়েছে কোতয়ালী মডেল থানার পরিদর্শক অপারেশনস বিপ্লব মিস্ত্রীর। তার তদন্ত শেষে কিছুটা ঘটনার সূত্র পাওয়া যাবে।

মামলার বাদী হয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. নুর-ই আলম সিদ্দিকী।

মামলার আসামী টুয়াখালী গলাচিপা থানার হত্যা মামলার আসামি তরিকুল ইসলাম (২৫)।  সে একই থানা এলাকার কলাগাছিয়া গ্রামের মোশারেফ সিকদারের ছেলে।

মামলায় একমাত্র আসামির বিরুদ্ধে খুন, খুনের চেষ্টাসহ গুরুতর ও সাধারণ জখম করার অভিযোগ আনা হয়েছে। মামলার আসামি হাসপাতালে চিকিৎসাধীন। তাই তাকে শ্যেন অ্যারেস্ট দেখানো হয়েছে।

ঘটনা সূত্রে জানাগেছে, আসামি তরিকুল ইসলামকে পটুয়াখালী কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গত ৬ এপ্রিল বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়।

মামলায় বাদী উল্লেখ করেছেন ১৪ এপ্রিল সকালে প্রিজন সেলে তরিকুল ইসলাম অপর দুই আসামি মোতাহার ও অজিত কুমার মণ্ডলের সঙ্গে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তরিকুল উত্তেজিত হয়ে হত্যা করার উদ্দেশে স্যালাইনের স্ট্যান্ড দিয়ে মোতালেব ও অজিতকে পিটিয়েছে। কারারক্ষীরা তাদের উদ্ধার করে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে নিয়ে আহত দুই আসামীকে ভর্তি করে। এর মধ্যে মোতাহের চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আসামি হত্যা মামলার আসামি তরিকুল ইসলাম মানসিক বিকারগ্রস্ত ছিল। তাকে মানসিক ওয়ার্ডে না রেখে কারা কর্তৃপক্ষ অন্য আসামিদের সঙ্গে প্রিজন সেলে রাখেন। যেখানে রোববার ভোরে তরিকুল ইসলামের হামলার শিকার হন অপর দুই আসামি মোতাহার ও অজিত কুমার মণ্ডল। আর ঘটনার সময় প্রিজন সেলের কাছাকাছি যে কারারক্ষীরা ছিলেন তাদের কাছে চাবি ছিল না। যার কাছে চাবি তিনি হাসপাতালের বাইরে অবস্থান করছিলেন। ফলে তাৎক্ষণিক হামলাও প্রতিহত করা যায়নি। এ  ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com