বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালের স্বাচিবের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ; সড়ক অবরোধ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের স্বাচিবের কমিটি বাতিলের দাবিতে ইন্টার্ন চিকিৎসক ও কলেজ ছাত্রলীগের একাংশের বিক্ষোভ মিছিল।

বরিশালে স্বাধিনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আসন্ন বরিশাল বিভাগীয় সম্মেলনে পকেট কমিটি গঠন চেষ্টার প্রতিবা‌দে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইন্টান চিকিৎসকরা।

বৃহস্পতিবার রা‌তে বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

তথ্য জানান, স্বাচিপের পকেট কমিটি মানি না শ্লোগান দিয়ে বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজের ইন্টার্ণী চিকিৎসক ও মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ইন্টার্ণী হল থেকে মিছিল শুরু করে।

বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের জরুরী বিভাগের সামনে আসে। পরে তারা হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে স্বাচিপের সম্মেলন ও কমিটি নিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।

সড়কে ২০ মিনিট অবস্থান করে কলেজের জরুরী বিভাগের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ করে।

মিছিলে ৫০/৬০ জন ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেলের ছাত্রলীগের শতা‌ধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক ইমরান হোসাইন জানান, ৯৮ সালে স্বাচিপের বরিশালের কমিটি গঠন করা হয়েছে। এরপর থেকে কোন কমিটি হয়নি। কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৫ ফেব্রুয়ারী সম্মেলন আহবান করা হয়েছে।

এ উদ্যোগের খবর জানতে পেরে আমরা উজ্জীবিত হয়েছি। কিন্তু শুনতে পাচ্ছি সম্মেলনের নামে পকেট কমিটি গঠন করা হবে। এতে বিএনপি জামায়াতে লোকজনকেও রাখা হবে।

ডা. ইমরান বলেন, আমরা চাই ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে কমিটি গঠন করা হোক। যারা দুর্দিনে সংগঠনের হাল ধরেছিলো।

ডা: আ‌রিফুজ্জামান ব‌লেন, ২৬ বছর পর ব‌রিশা‌লে স্বা‌চি‌পের ক‌মি‌টি গঠ‌নের উ‌দ্যেগ নেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে সেই ২৬ বছর আ‌গে যারা ক‌মি‌টি‌তে ছি‌লো তারাই জামায়াত বিএন‌পির লোকজন নি‌য়ে ছাত্রলী‌গের নেতা‌দের ব‌ঞ্চিত ক‌রে ক‌মি‌টি গঠ‌নের পাঁয়তারা কর‌ছে। এই ধর‌ণের ঘটনা ঘট‌লে আমরা ক‌ঠোরতর আ‌ন্দোল‌নে যা‌বো।

স্বাচিপের বরিশাল জেলা কমিটির সভাপতি ডা. মু কামরুল হাসান সেলিম সাংবাদিকদের জানান, ২৫ ফেব্রুয়ারী বরিশাল ক্লাব মিলনায়তনে স্বাচিপের বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে স্বাচিপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সেখানে বিভাগের ৬ জেলা ও বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ ইউনিট কমিটি গঠন নিয়ে আলোচনা হবে। কমিটি গঠন হবে কি, হবে না সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com