শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শহিদ দিবসে বরিশাল আওয়ামী জেলা মৎস্যজীবী লীগের শ্রদ্ধাঞ্জলি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার

মহান ভাষা দিবসে শ্রদ্ধা জানাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে রাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বরিশাল জেলা ও সদর উপজেলা।

বরিশাল জেলা কমিটির আহবায়ক হালিম হাওলাদার ও সদস্য সচিব আসাদুজ্জামান রুবেলের নেতৃত্বে বরিশাল জেলা ও সদর উপজেলার যুগ্ম আহবায়ক সদস্যগণ ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১২টা ১মিনিটে প্রথমে বরিশালে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরেই বরিশাল জেলা প্রশাসন, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও সরকারি আধার সরকারি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি কেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনূসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ।

এরপরেই বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বরিশাল নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার সদস্য সচিব মোহাম্মদ জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ শহীদ খান, মোঃ রাসেল, মোঃ রায়হান সহ অন্যান্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com