শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

অনুমতি ছাড়াই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

রবিউল ইসলাম রবি, বরিশাল
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার

অনুমতি ছাড়াই বিদ্যালয়ের সরকারী গাছ কর্তনের অভিযোগ উঠেছে ৪৮ নং দক্ষিণ-পশ্চিম পুটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে।

জানুয়ারি মাসের শেষের দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে চরম বিক্ষুব্ধ হয়েছেন ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসী।

এ ঘটনায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে সরেজমিনে খোঁজ খবর নিতে গিয়ে ঘটনার সত্যতাও পায় উপজেলা প্রশাসন।

জানা গেছে, ৪৮ নং দক্ষিণ-পশ্চিম পুটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে কোনা আলোচনা না করে গত ২৮ জানুয়ারি অনুমতিবিহীনভাবে সরকারী গাছ কর্তন করান।যেটি সম্পূর্ণ বেআইনি।

এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি রেজোয়ান তালুকদার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না, প্রধান শিক্ষক গোলাম কবির তিনি আমাকে কিছুই জানাননি।এ ঘটনায় সুষ্ঠ তদন্তের দাবী জানিয়ে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাওসার তালুকদার জানান, অনুমতিবিহীনভাবে সরকারী গাছ কর্তন করা বেআইনি।

প্রধান শিক্ষক এটি করতে পারেন না।তিনি জানান পরিবেশ ভারসম্য রক্ষা সৌদর্য্য বর্ধন, ও শিক্ষার্থীদের গাছের ছায়ায় বিশ্রামের আর কোনো সুযোগ রইল না।

কাওসার তালুকদার আরও জানান, আমরা রাজাপুর থানার ওসিকে জানিয়েছি তারা পুলিশ পাঠিয়েছে। কিন্তু এ বিষয়ে এখনও কোনো অগ্রগতি নাই। গালুয়া উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ জানান, আমি এ বিষয়ে জানি না, আগামীকাল খোঁজ নিয়ে দেখবো কি ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com