বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

স্কুল ছাত্রী ধর্ষন; যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার
ফাইল ফটো

আগৈলঝাড়া উপজেলায় এক যুগের বেশি সময় পূর্বে স্কুল ছাত্রী ধর্ষনের মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে আসামীর অনুপস্থিতিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন বলে বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির জানিয়েছেন।

দণ্ডিত যুবক শাওন আকন আগৈলঝাড়া উপজেলার দক্ষিন গৈলা (বড়ইতলা) এলাকার আলাম আকনের ছেলে।
মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির বলেন, দক্ষিন গৈলার (বড়ইতলা) গ্রামের নানা বাড়ীতে থেকে পড়াশুনা করতো অষ্টম শ্রেনী পড়ুয়া ছাত্রী। ২০১১ সালের ২ ফেব্রুয়ারী বিকেলে নানাবাড়িতে পারিবারিক বিষয় নিয়ে একটি সালিস বৈঠক হয়।

তখন ছাত্রীকে একই বাড়ীর শাওনের ঘর থেকে একটি ফিরি (কাঠ দিয়ে তৈরি বসার আসন) আনতে পাঠানো হয়। ঘরে একা থাকা শাওন ছাত্রীর মুখ চেপে ধরে হাত বেধে ধর্ষন করে।

এছাড়াও ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে জখম করে। ছাত্রীর ফিরতে দেরি হওয়ায় তার খালা ওই ঘরে যায়। তখন শাওন পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতে ছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করে।

ওই বছরের ৫ নভেম্বর আগৈলঝাড়া থানার এসআই জহুরুল ইসলাম একমাত্র শাওনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়।

বেঞ্চ সহকারী হুমায়ুন বলেন, মামলার ১৪ জনের মধ্যে ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দেয়া হয়েছে। মামলার আসামী শাওন জামিন নিয়ে ফেরারী হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com