বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশাল সদর আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ২ কর্মীর উপর হামলা হাসপাতালে; শেবাচিমে ভর্তি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ বার

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় বাঁধা দেয়াসহ দুই কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকেলে নগরীর নিউ সাকুর্লার রোডে দুই কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন প্রার্থী সালাহউদ্দিন রিপন।

আহতরা আরিফ খান ও নাজমুল হোসেন। তাদের বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার নাজমুল হোসেন অভিযোগ করেন, তিনি ও আরিফসহ নারী কর্মীরা ট্রাক প্রতীকের সমর্থনে নগরীর ফরেষ্টারবাড়ী এলাকায় প্রচারনা করেন।

বিকেলে পৌনে চারটার দিকে নিউ সার্কুলার রোডে হার্ট ফাউন্ডেশনের কাছে পৌছুলে ছাত্রলীগ নেতা পরিচয়ধারী লিয়ন মারধর করেছে। এ সময় সাথে থাকা নারীদের কটুক্তি করেছে বলে অভিযোগ করেন। ছাত্রলীগ কর্মীর মারধরের শিকার নাজমুল ও আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের হাসপাতালে দেখতে যান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর কর্মীরা তার নির্বাচনী প্রচারনায় বাঁধা দেয়াসহ দুই জনকে মারধর করে আহত করেছে। এছাড়াও নগরীর ১৬ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডে প্রচার মাইকে বন্ধ করে দিয়েছে। নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে প্রচার মাইক ভাংচুর করা হয়েছে। নগরীতে তাদের পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে।

এ ঘটনায় পুলিশ কমিশনারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন রিপন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা রেজানুর রহমান লিয়ন অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। তিনি নৌকার নির্বাচনী সভায় রয়েছেন।

এ বিষয়ে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আমি অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়ার জন্য ওসিকে নির্দেশ দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com