বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

স্বাধীনতার ৫৩ বছরেও মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি -ইসলামী আন্দোলন বাংলাদেশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মৌলিক শ্লোগান- সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার থেকে আজও জাতি বঞ্চিত। দেশে বিচার নেই, সর্বত্র দলীয়করণ চলছে। সর্বত্র সাম্যের বিপরীত বৈষম্য সৃষ্টি করে রেখেছে। দেশে ভোট ও ভাতের অধিকার নেই।

আজ শনিবার সন্ধা ৬টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদমারি জেলা কার্যালয়ে বিজয়ের ৫৩ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা নেতৃবৃন্দ বলেন, পাকিস্তান আমলে মানুষ ভোট দিতে পারতো, এখন মানুষ ভোটও দিতে পারছে না। ধনী-দরিদ্রের বৈষম্য এখন অনেক বেশি। সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির লক্ষে যুদ্ধ হয়েছিলে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ-সভাপতি জনাব আব্দুল মালেক কাফরার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা এ্যাসিস্টান সেক্রেটারি মাওলানা কাওছারুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক এস এম রফিকুজ্জামান, দফতর সম্পাদক মাষ্টার নুরুল হক সিঞা, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ মাওলানা সানাউল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com