শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়।

আজ ১৬ ডিসেম্বর শনিবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় ও জেলা প্রশাসক বরিশাল নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবস ২০২৩ এর শুভ সূচনা করা হয়।

এসময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে। পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে অভিমুখে পদযাত্রা শেষে সেখানে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন বরিশালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন সেখান থেকে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

সকাল সাড়ে ৮ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন-কুচকাওয়াজ ও বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ সুচনা করা হয়। দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ জামিল হাসান, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ জিহাদুল কবির, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলম, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ অন্যন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

সেখানে শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য ফুলেল শুভেচছা, সনদ, ক্রেস্ট ও অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এছাড়াও জুম্মা বাদ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কালেক্টরেট জামে মসজিদের দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়।

এছাড়াও বিকাল ৩ টায় বীর মুক্তিযোদ্ধা বনাম জেলা প্রশাসনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু উদ্যানে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে অলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com