বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

বরিশাল কাশিপুর বাজারে মৎস্যজীবী লীগ নেতা জামালের নেতৃত্বে নৌকার পক্ষে প্রচারণা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ বার

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের সার্বিক উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে বরিশাল সদর ৫ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ মশিউর রহমান খানের নির্দেশে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বরিশাল সদর উপজেলার নেতৃত্বে নগরীর কাশিপুর বাজার, চৌমাথা নতুল্লাবাদ এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছে।

সন্ধ্যার পরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বরিশাল সদর উপজেলার যুগ্ন আহবায়ক মোঃ জামাল হোসেন নেতৃত্বে এই প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় প্রতিটি ব্যবসায়ীদের সাথে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার বিষয় মতামত প্রকাশ করেন পাশাপাশি বরিশাল সদর আসনের নৌকার কান্ডারী হয়ে মশিউর রহমান খান কে আগমন ঘটানোর প্রস্তুতির বিষয়ক জানান দেন সাধারণ মানুষের মাঝে।

এরপরে নগরীর নথুল্লাবাদ থেকে কাশিপুর পর্যন্ত মিছিল করেন আগত নেতাকর্মীরা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা শাখার সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান রুবেল, সদর উপজেলার সদস্য সচিব মোঃ জাহিদ হোসেন জুয়েল, সদর উপজেলা যুগ্ন আহবায়ক মোঃ শহিদ খান, মোহাম্মদ সাদ্দাম, ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবুল কালাম সহ বিভিন্ন স্থানে নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com