বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালের দড়িরচর খাজুরিয়ায় ইউপি চেয়ারম্যানের রামদা নিয়ে সদস্যকে ধাওয়ার ভিডিও ভাইরাল

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ বার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ধারালো অস্ত্র (রামদা) নিয়ে ইউপি সদস্যকে চেয়ারম্যান
ধাওয়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ষ্টিমারঘাট বাজারে এ ঘটনা ঘটে। এনিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে ইউপি সদস্য ও চেয়ারম্যান।

দড়ির চর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা রাঢ়ী ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাচ্চু দেওয়ানের সাথে এ ঘটনায় ঘটেছে।

ইউপি সদস্য বাচ্চু দেওয়ান বলেন, চেয়ারম্যানের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৫ দিন পূর্বে বরিশাল জেলা প্রশাসক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০ সদস্য অনাস্থা দিয়েছেন।

শনিবার তারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার ঘোষনা দিয়েছেন। এ জন্য চেয়ারম্যান মোস্তফা তার ওপর ক্ষুদ্ধ হয়েছে।

বাচ্চুর অভিযোগ শুক্রবার সকাল ৭টার দিকে ষ্টিমারঘাট বাজারের একটি দোকানে চা পান করছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান এসে অকথ্য ভাষায় গালি দেয়। এক পর্যায়ে রামদা নিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। তখন স্থানীয়রা এসে চেয়ারম্যানের হাত থেকে
রক্ষা করেছে।

ইউপি সদস্য আরো জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ইউপি চেয়ারম্যান মোস্তফা পাল্টা অভিযোগ করে বলেন, তিনি সকালে বাজারে গেলে ইউপি সদস্য বাচ্চু ও তার ছেলে আকবর সহ ১০/১২ জন হামলা করে। তারা মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে।

এছাড়াও তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে আসা রামদা নিজেকে রক্ষায় ছিনিয়ে নিয়েছেন। তখন ভিডিও করে ভাইরাল করা হয়েছে বলে দাবি ইউপি চেয়ারম্যানের।

এ ঘটনায় রাতে মেহেন্দিগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com