বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালের বাকেরগঞ্জে প্রিন্স হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড ও ৩ জনের যাবজ্জীবন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২০৬ বার
ফাইল ফটো

বরিশালের বাকেরগঞ্জে ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন বরিশাল জেলা ও দায়রা জজ। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু জানান, ২০১৯ সালে ৫ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুরিয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামে টিউবয়েল বসাতে আসা শ্রমিক রাসেল হাওলাদার, শাহীন, বেল্লাল, ইদ্রিস মিলে ওই এলাকার ভাড়ায় মোটর সাইকেল চালক ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) মাথায় আঘাত করে হত্যা করে তার মোটর সাইকেল, মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়।

এঘটনায় ফয়সাল আহমেদ প্রিন্স এর বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ২০১৯ সালের ৬ মার্চ বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বাকেরগঞ্জ থানা পুলিশ ২০২০ সালের ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। পরবর্তীতে আদালত ২৮ জন স্বাক্ষির মধ্যে ১৩ জনের সাক্ষগ্রহন শেষে সোমবার এ রায় প্রদান করেন।

এঘটনায় আরো এক আসামী সৈয়দ মৃধা খলিলকে খালাস দিয়েছে আদালত। রায়ে সন্তোস প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের বাবা শহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com