বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

নির্বাচনে মার্কিন হস্তক্ষেপ বন্ধের দাবিতে ওয়াকার্স পার্টির বিক্ষোভ সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ বার

বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিনীদের হস্তক্ষেপ বন্ধের দাবীতে বরিশালে লাল পতাকার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ওয়াকার্স পার্টি।

পাশাপাশি নিত্যপণ্যের বাজারে সরকারের নিয়ন্ত্রণ আরোপ এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার দাবীও জানিয়েছেন তারা। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর সদর রোডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নির্বাচন আমাদের, মাথা ব্যথাও অমাদের বলে উল্লেখ করে বিক্ষোভ সমাবেশে বরিশাল জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাড. শেখ মোঃ টিপুু সুলতান বলেন, আমিরিকার স্যাংশনে আমাদের কিছু আসে যায় না।

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন আমাদের দেশ। এ দেশ নিয়ে কোন চক্রান্ত আমরা মেনে নেবো না। এ সময় তিনি দেশের বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবী জানান।

ওয়াকার্স পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, শাহিন হোসেন, এম.এ গফুর মোল্লা, এইচ.এম হারুন, সাবেক ছাত্র নেতা শামীল শাহরুখ তমাল প্রমূখ।

পরে একটি লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যলয় এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com