বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

র‌্যাবের অভিযান লাইভ সম্প্রচার করায় ছাত্রের অর্ধলাখ টাকা জরিমানা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ বার

র‌্যাব-৮ এর অভিযান ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মাধ্যমে লাইভ প্রচার করায় এক ছাত্রকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। পাশাপাশি ছাত্রকে সামাজিক ও জনকল্যানমুলক কর্মকাণ্ড করতে প্রবেশন কর্মকর্তার জিম্মায় জামিন দেয়া হয়েছে। রোববার বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ আদেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানিয়েছেন।

দণ্ডিত মারুফ মুন্সী (২০) ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের বাসিন্দা কবির মুন্সীর ছেলে। বরিশাল নগরীর বেসরকারী ইনফ্রা পলিটেকনিকের ছাত্র। নগরীর নথুল্লাবাদ জিয়া সড়কের মো. খলিলুর রহমানের ভাড়াটিয়া।

মামলার বরাতে বেঞ্চ সহকারী কাকন বলেন, ২০২০ সালের ২১ জানুয়ারী র‌্যাব-৮ এর একটি দল জিয়া সড়ক মসজিদ গলিতে অভিযান করে। মারুফ তার ফেইসবুক পেজ ডিপ্রেশন ও চ্যানেল টিভি নামের ইউটিউব চ্যানেল থেকে লাইভ প্রচার করে। উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে এ তথ্য জানতে পেরে র‌্যাব মারুফকে আটক করে। এ ঘটনায় ২২ জানুয়ারী কোতয়ালী মডেল থানায় মামলা করে র‌্যাবের ডিএডি জিএম আনসার আলী। একই বছরের ৩০ জুন একমাত্র মারুফকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয় কোতয়ালী মডেল থানার এসআই সাইদুর রহমান।
বেঞ্চ সহকারী কাকন জানান, আসামী মারুফ তার দোষ স্বীকার করেছে। তাই বিচারক তাকে জরিমানা ও প্রবেশনে জামি মঞ্জুর করেছেন।-

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com