রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

ডেঙ্গু পরীক্ষার কীটের সংকট নেই : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩৩২ বার

অনলাইন ডেস্ক : ডেঙ্গুর কারণে দেশে স্যালাইনের চাহিদা ১০ থেকে ১২ গুণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, চাহিদা বাড়ায় বিভিন্নস্থানে স্যালাইন সংকট দেখা দিয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকুলি এলাকায় সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ জাহিদ মালেক।

তিনি বলেন, চাহিদা পূরণে দেশের সব স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদন বাড়ানোর জন্য বলা হয়েছে। প্রয়োজনে দেশের বাইরে থেকে স্যালাইন আমদানির জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও গতিশীল হতে হবে। কারণ মশা কমলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে। মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে বেশি করে মশা মারার ওষুধ প্রয়োগ করার জন্য। এছাড়া জনগনকেও সচেতন হতে হবে। কারণ এডিস মশা যাতে জন্ম না হয় এর জন্য বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

এছাড়া তিনি জানান দেশে ডেঙ্গু পরীক্ষার কিটের কোনো সংকট নেই। যদি কোনো সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দেয় তবে চাহিদা মোতাবেক তা দ্রুত সরবরাহ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com