বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

মধুপুরে বাসচাপায় বাইকার নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৯২ বার
ফাইল ফটো

টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় রাহাত (২২) নামে এক বাইকার নিহত হয়েছেন। সোমবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত উপজেলার টেকিপাড়া এলাকার জালালের ছেলে।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, বিকেলে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস জামালপুর থেকে মধুপুর যাচ্ছিল। পথে বাসটি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী রাহাতের মৃত্যু হয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহত ওই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com