বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শ্রমিক নেতা জিহাদের অনুরোধে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৫৭১ বার

দীর্ঘ ৮ ঘন্টা বন্ধের পরে বরিশাল অভ্যন্তরী রুটি যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে।

স্থানীয় শ্রমিক নেতা মোঃ জিহাদুল ইসলাম জিহাদের অনুরোধে রাতে কি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়। আর এতে যাত্রী ভোগান্তি কমতে শুরু করেছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলের।

সকালে বরিশালে শ্রমিকদের আন্দোলনের কবলে পড়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলা ও অন্যান্য উপজেলা যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়াও মাদারীপুর ফরিদপুর খুলনা সহ অন্যান্য জেলাগুলোতেও পরিবহন ধর্মঘটের আওতায় থাকে। ফলে সকাল থেকেই যাত্রীদের পড়তে হয়েছে তীব্র ভোগান্তির মুখে।

রাতে বরিশাল কেন্দ্রীয় উথলাবাদ বাস টার্মিনাল এলাকায় দেখা যায় স্থানীয় শ্রমিক নেতা জিহাদুল ইসলামের নেতৃত্বে অন্যান্য শ্রমিক নেতারা সকল রুটে বাস চলাচলের জন্য অনুরোধ জানালে রাত আটটা থেকেই অভ্যন্তরীণ রুট গুলোতে যাত্রীবাহী বাস যাত্রীসহ ছেড়ে যায়।

এ বিষয়ে জিহাদুল ইসলাম জিহাদ বলেন, যাত্রী সেবা সকল পরিবহনের ধর্ম। তাই সাধারণ ছাত্রীরা ধর্মঘটের আওতায় থাকলে তীব্র ভোগান্তিতে পড়বে এমনটাই চিন্তা করে দীর্ঘ সময় সিদ্ধান্ত ও শ্রমিক সংগঠনের অন্তদন্ত মেটানোর আশ্বাসে শ্রমিকদের অনুরোধ করে যাত্রী পরিবহন আবারও শুরু করা হয়েছে।

তথ্য বলছে, বরিশাল মহানগর শ্রমিক লীগের কমিটি বাতিলের দাবিতে বর্তমান মেয়র সাদিক ও নবনির্বাচিত মেয়র খোকন অনুসারী শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, সড়ক অবরোধ, ভাংচুরের ঘটনা ঘটে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় এসব ঘটনা ঘটে।

এর আগে প্রথমে সদ্য গঠিত মহানগর শ্রমিক লীগের কমিটিতে পদবঞ্চিত খোকন অনুসারী শ্রমিক নেতা আফতাব হোসেনের নেতৃত্বে শ্রমিকরা কিছুক্ষণের জন্য ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।

এতে বাস চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এরপরই শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে টার্মিনালের মধ্যে প্রবেশ করেন সাদিক অনুসারী শ্রমিক নেতা কালাম হোসেন লিটন মোল্লা।

এসময় বাস মালিক গ্রুপের সভাপতি ও মহানগর শ্রমিক লীগের সদ্য সাবেক সভাপতি খোকন সমর্থিত আফতাব হোসেনের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে সাদিক অনুসারী শ্রমিকরা সড়ক অবরোধ করলে ফের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় হামলাকারী আফতাব অনুসারীদের ওপর পাল্টা হামলা চালিয়ে তাদেরকে মারধর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২০ শ্রমিক আহত হন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর প্রশাসনের অনুরোধে তা তুলে নেওয়া হয়। কিন্তু শ্রমিকদের ধর্মঘট অব্যাহত থাকে। এরপরেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাত থেকে যান চলাচল শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com