শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও দগ্ধ ৫, নিখোঁজ ৪

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২১৫ বার

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে ৫ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

নিখোঁজ রয়েছেন জাহাজের চার শ্রমিক। আহতদের মধ্যে দুইজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুইজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। আজ শনিবার দুপুর দুইটার দিকে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করেছে। তবে নিখোজ ব্যক্তিদের সন্ধান চলছে।

ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার দিকে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরেনের ফলে ওই রুমে অগ্নিকান্ডের সৃস্টি হয়।

এতে জাহাজের ৯ স্টাফের মধ্যে চার জন শ্রমিক দগ্ধ হন। দগ্ধরা হলেন, জাহাজের স্টাফ শাকিল (৩৫), ফরিদুল ইসলাম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঝালকাঠি পদ্মাা অয়েল কোম্পানীর কর্মী আব্দুস সালাম জানান, সাগর নন্দিনী ২ জাহাজটি প্রায় ১০ লাখ লিটার পেট্রোল এবং ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানীর সামনে সুগন্ধ্যা নদীতে নোঙর করে। আজ শনিবার বিকেলে জাহাজটি দিয়ে তেল খালাস করার কথা ছিল।

শনিবার দুপুরে ইঞ্জিন রুমে বিস্ফোরন এবং অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বর্তমানে জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে আস্তে আস্তে জাহাজটি ডুবে যাচ্ছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম জানান, জাহাজে অগ্নিদগ্ধদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com