শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

৮ নং মহাবিপদ সংকেত, বৃদ্ধি পাচ্ছে পটুয়াখালীর নদীর পানি

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২১০ বার

দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি সঞ্চয় করে দক্ষিন-দক্ষিনপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সকল কার্যক্রম গ্রহন করা হচ্ছে। ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ৮৫৫ কিমি দূরে অবস্থান করছে। ইতিমধ্যে নদী তীরবর্তী এবং উপকূলীয় সকলকে আশ্রয়কেন্দ্রে যাবার জন্য বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পায়রা, লোহালীয়া, লাউকাঠীসহ ছোট বড় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গুমোট আবহাওয়া বিরাজ করছে। মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

তবে ঘূর্নিঝড় মোখা মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুুতি গ্রহন করা হয়েছে। জেলায় সর্বমোট -৭০৩ টি আশ্রয় কেন্দ্র ও ৪০ টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় আঘাত হানার আগে দূর্গম এলাকা বিশেষ করে চরাঞ্চল থেকে সাধারণ মানুষ কে আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ পৌঁছে দিতে এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে পায়রা বন্দরের নৌযান গুলো প্রস্তুত রেখেছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ।

পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে যাতে সবাই নিরাপদে আশ্রয় কেন্দ্রে যেতে পারে তার সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। রেডক্রিসেন্ট সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মিরা মাঠ পর্যায়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com