শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

পটুয়াখালীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৯২ বার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বুড়াগৌরাঙ্গ নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিবার সকালে পটুয়াখালী এবং বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী টিম অভিযান পরিচালনা করে নিখোজ বর রাব্বি এবং বরের মাতা সেলিনা আক্তার এর লাশ উদ্ধার করে।

এর আগে শুক্রবার রাতে এক নারীর মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম লিপি আক্তার।

তিনি বরের ফুফু। এখন পর্যন্ত নিখোজ রয়েছে আরও দুইজন। তারা হলো- উত্তর রনগোপালদি এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫), ও উত্তর চর শাহজালাল এলাকার বেলাল মুন্সির মেয়ে মানসুরা(৮)।

স্থানীয়রা জানিয়েছেন, রাব্বি হাওলাদারের সঙ্গে চরবোরহান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয় কয়েকদিন আগে।

পরে বিয়ের অনুষ্ঠান শেষে শুক্রবার বিকেলে নববধূ সুমাইয়াসহ ১৪ থেকে ১৫ জন আত্মীয়স্বজনকে নিয়ে ট্রলারে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ কালোবৈশাখী ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়।

এ সময় স্থানীয়রা তাৎক্ষনিক কয়েকজনকে উদ্ধার করলেও বরসহ চারজনকে উদ্ধার করতে পারেনি। পরে রবিবার সকালে ২ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

উদ্ধার অভিযান সম্পর্কে পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ আলম বলেন, কয়েকটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com