বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

বাকেরগঞ্জে দুই বাসের মুখোমু‌খি সংঘর্ষে ২০ যাত্রী আহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২১৩ বার

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে দুই বাসের মুখোমু‌খি সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছে। তবে কোনো নিহতের খবর জানানেই বলে জা‌নিয়েছেন বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস ও  থানা পুলিশ।

শ‌নিবার (২৯ এ‌প্রিল) সন্ধ‌্যা ৬টার দি‌কে বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর স্বমিল ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

পুলিশ জানান, ঢাকা থেকে বেপারী পরিবহনের এক‌টি বাস পটুয়াখালীর দিকে যা‌চ্ছিল। অপর‌দিকে, পটুয়াখালী থেকে কায়েদ সুপার-২ নামে এক‌টি বাস ব‌রিশালের দিকে যা‌চ্ছিলে। পথেমধ্যে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার কারণে সড়‌কের দুই পাশে শতাধিক গাড়ি ঘণ্টাখানেক আটকা পরে।

বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এস এম মাকসুদুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতের কোনো তথ‌্য পাওয়া যায়‌নি, আহতদের হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com