শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

তুচ্ছ ঘটনার জেরে যুবককে পিটিয়ে জখম

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ বার

পটুয়াখালীর মির্জাগঞ্জে টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে রাশেদুল ইসলাম (৩০) নামের এক যুবককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার ( ২৩ এপ্রিল) রাত সাড়ে এগারোটায় ভুক্তভোগী বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ্য করে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে ওইদিন সন্ধ্যা ৭ টায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দরগা শরীফ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এই ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হলেন, মোঃ জিলোন মাঝি (২২), মোঃ মিলন মাঝি (২৪) মোঃ সুমন মাঝি (৩০) মোঃ রাজিব মাঝি (২৪) মোঃ ওলি পিয়ন (২০) মোঃ শাহিন, মোঃ রিফাত মাঝি।
অভিযোগ থেকে জানা গেছে, অভিযুক্তরা রাশেদুল ইসলামের প্রতিবেশী।

তাদের সাথে কিছু টাকা-পয়সা নিয়ে রাশেদুল ইসলামের পূর্ব বিরোধ ছিলো। বিরোধের জের ধরে রবিবার (২৩ এপ্রিল) বিকাল ৬ টায় রাশেদুল ইসলাম তার বাড়ী থেকে মির্জাগঞ্জ মাজার শরীফে যাওয়ার জন্য রওয়ানা দেয়।

মির্জাগঞ্জ মাজার শরীফ সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছানো মাত্র অভিযুক্তরা রাশেদুল ইসলামের উপর অতর্কিত হামলা করে পিটিয়ে জখম করে। তখন রাশেদুল ইসলাম ডাক-চিৎকার দিলে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে।

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে কল করা হলে তারা ফোন রিসিভ করেননি।

এবিষয় মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com