বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আগে চলচ্চিত্রের অভিনেতাদের মধ‍্যে ভাল অভিনয় নিয়ে প্রতিযোগিতা হতো; এখন চেয়ার দখল নিয়ে প্রতিযোগিতা হয়-নৌপরিবহন প্রতিমন্ত্রী

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৬৪ বার

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, চলচ্চিত্রে কে কত ভাল অভিনয় করতে পারে সেটি নিয়ে আগে চলচ্চিত্রের অভিনেতাদের মধ‍্যে প্রতিযোগিতা হতো; এখন চেয়ার দখল নিয়ে প্রতিযোগিতা হয়। চলচ্চিত্রের আবেদন কমে যায়নি।

আরো বেশি গতিশীল হয়ে কাজ করতে হবে। দ্বন্ধ কমিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে। ভাল চলচ্চিত্র একটি সমাজ ও দেশকে পরিবর্তন করতে পারে।

মহান মুক্তিযুদ্ধে চলচ্চিত্রের ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন‍্যান‍্য সেক্টরের ন‍্যায় চলচ্চিত্র সেক্টরও ভালভাবে এগিয়ে যাবে। বাচসাস’র পুরস্কার আগে খুবই গুরুত্বপূর্ণ ছিল।

এখন এর আবেদন অনেকটা কমে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলচ্চিত্র সেক্টর আবার ঘুরে দাঁড়াবে। চলচ্চিত্র সেক্টরকে ঘুরে দাঁড়ানোর লক্ষ‍্যে প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ নিয়েছেন।

এফডিসিকে আধুনিকায়ন করেছেন। সরকারি প্রচেষ্টায় জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হল চালু হবে।

সরকারি অনুদানে সিনেমা তৈরি হচ্ছে। সেগুলো মানুষের মন জয় করেছে। চলচ্চিত্রে দর্শক কমেনি। চলচ্চিত্রের মান অনেকটা কমে গেছে। দর্শকদের আগ্রহ আছে। আমাদের চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে দলাদলি আছে। দলাদলি থাকলে ভাল কিছু হবেনা। দলাদলি কমাতে হবে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর প্রতিষ্ঠার ৫৫ বছর উদযাপন উপলক্ষে ‘বাচসাস’ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, বাংলা নববর্ষ উদযাপন ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাচসাস এর সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের বক্তব‍্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ‍্যামল দত্ত, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মোল্লা জালাল, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার এবং বাচসাস’র সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com