বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

পায়রায় ভিড়ল ৪১ হাজার মেট্রিকটন কয়লাবাহী জাহাজ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩৭৭ বার

কলাপাড়ায় দেশের তৃতীয় পায়রা বন্দরে এবার ৪০ হাজার ৯৫০ মেট্রিকটন কয়লাবাহী জাহাজ ভিড়ল। ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসা ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের এই বিদেশি জাহাজটি সোমবার বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করেছে। এই দ্বিতীয়বারের মতো ১০ দশমিক দুই মিটার গভীরতার জাহাজ ইনার অ্যাঙ্করে নোঙর করল।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পায়রা বন্দরের ৭৫ কিলোমিটার দীর্ঘ রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সাড়ে দশ মিটার ঘোষণা দেয়া হয়। বর্তমানে এই চ্যানেলটি দেশের সবচেয়ে বেশি গভীরতম চ্যানেল বলে পায়রা বন্দর কর্তৃপক্ষের দাবি। বন্দর সুত্রে জানা গেছে, এখন নিয়মিত বড় জাহাজ পণ্য নিয়ে এ বন্দরে ভিড়ছে। সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয় বেলজিয়ামের জান ডে লুন ড্রেজিং প্রতিষ্ঠান এই চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং এর কাজ সম্পন্ন করে। অনেক গবেষণা ও সমীক্ষার পর এ চ্যানেলটি গভীরতম চ্যানেলে পরিণত হয়।

ফলে আগামিতে ৬০ হাজার মেট্রিকটন বোঝাই প্যানাম্যাক্স জাহাজ সরাসরি বন্দরের টার্মিনালে ভিড়তে পারবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। চ্যানেলটির নিয়মিত রক্ষণাবেক্ষন ও ড্রেজিং কাজ ২০২৪ সাল পর্যন্ত চলমান থাকছে।

উল্লেখ্য ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দরের উদ্বোধন করেন। ২০১৬ সালের ১৩ আগস্ট বন্দরের পণ্য খালাস কার্যক্রমের চালু করেন।

পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, এটি এ বন্দরের জন্য আরেকটি সাফল্য। মাস্টারপ্লান অনুসারে বন্দরের উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়িত হচ্ছে। একটি আধুনিক বন্দর হিসেবে আন্তর্জাতিক মানের সেবা প্রদাণের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে পায়রা বন্দরের উন্নয়ন কর্মযজ্ঞ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com