রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

মুলাদীতে স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৭৪১ বার

মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আগামী ২১ জুনের নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে সাধারণ জনগনের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হওয়া মোকছেদ আলম মীরের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে।

 

এ ঘটনায় বৃহস্পতিবার  (১৭ জুন) দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোকছেদ আলম মীরের অভিযোগে জানা গেছে, গাছুয়া ইউনিয়নের গলইভাঙা নামকস্থানে বসে তাকে বহন করা পাজেরো জীপ গাড়িতে অর্তকিতভাবে হামলা চালিয়ে ভাংচুর করে প্রতিদ্বন্ধী নৌকা মার্কার প্রার্থী জসিম উদ্দিনের ভাই বশির আহম্মেদসহ তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

 

তিনি আরও জানান, এরপূর্বে তার বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে প্রতিদ্বন্ধী প্রার্থীর ভাইয়ের নেতৃত্বে তার ভাড়াটিয়া লোকজনে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করায় অভিযুক্তরা নির্বাচনী মাঠ থেকে সরে যেতে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ (গাড়ি) হামলা চালানো হয়েছে বলেও তিনি (মোকছেদ) উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীদের উৎপাতে সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে তিনি কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com