মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

গলাচিপায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সফর

মোঃ ফরিদ উদ্দিন, পটুয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৭১৬ বার
পটুয়াখালীর গলাচিপায় ১৮ জুন আজ শুক্রবার সফরে আসেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। অসংখ্য নদী বিধৌত দক্ষিণ জনপদের নদী সমূহে এলোমেলো ডুবোচরে ক্ষতিগ্রস্ত দুই তীরের জনপদ ও নদী শাসনে কর্যকর ব্যবস্থা গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শন করেন।
সরকার ব-দ্বীপ পরিকল্পণা গ্রহণ করেছে। ব-দ্বীপ পরিকল্পণা বাস্তবায়ন হলে নদী ভাঙ্গণ সমস্যা থাকবেনা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যই হলো দক্ষিণ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। সে কারণে বর্তমান সরকার এ এলাকায় পায়রা সমুদ্র বন্দর, ইপিজেড, ব্রিজ স্থাপন করেন। এ ছাড়াও রাস্তা-ঘাট, কালভার্ট ও বিভিন্ন স্থাপনার ব্যাপক উন্নয়ন হয়েছে।
এরপর মন্ত্রী বোয়ালিয়া স্লুইসগেট, পানপট্টি লঞ্চঘাট ও বদনাতলী লঞ্চঘাট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, প্রকল্প প্রধান (ড্রেজিং) মো. আব্দুল মতিন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা গত ১৬ জুন বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় “আর কোন দাবী নাই, ত্রাণ চাইনা বাঁধ চাই” লেখা প্লাকার্ড গলায় ঝুলিয়ে উপকূলের মানুষের দাবী তুলে ধরে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com