শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

শুক্র ও শনিবার সারা দেশেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৭৪ বার

আজ শুক্রবার (৩১ মার্চ) বরিশাল সহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা রয়েছে। এতে দেশের ১৬ জেলায় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ৩০ মার্চ ও পহেলা এপ্রিল দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, শুক্রবারের ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর ও মুন্সিগঞ্জ জেলায়। আগামী ৩০ মার্চ ও ১ এপ্রিল রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া এপ্রিলের ১ তারিখে সবচেয়ে বেশি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। সবমিলিয়ে আগামী সপ্তাহে শক্তিশালী ঝড় দেশের সবচেয়ে বেশি জেলার ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, বৃহস্প্রতিবার আবহাওয়া কিছুটা স্থিতিশীল থাকলেও শুক্র ও শনিবার সারা দেশেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com