সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিদ্যুতের লাইন টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৭৭ বার

কলাপাড়া উপজেলার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোঃ শাকিল (১৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শনিবার সকালে বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাকিল ওই গ্রামের মোশাররফ আকনের ছেলে।

জানা গেছে, সকাল বেলা বাড়ির বসতঘর থেকে গোয়ালঘরে বিদ্যুতের লাইন টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় শাকিল। পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মো: জসিম জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com