শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাউফলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব দুই স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৩০ বার

পটুয়াখালীর বাউফলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই স্কুলের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

বুধবার (২২ মার্চ) বিকেলে বাউফলের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের কাছে তাদের ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নিহতরা হলো সিয়াম ও মারুফ। তারা ওই স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী। জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, পায়ে পা লাগাকে কেন্দ্র করে দুদিন আগে ইন্দ্রকুল স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া হয়। পরে একে অপরকে চড়-থাপ্পড় মারে।

এর জেরে বুধবার স্কুল ছুটির পর ব্রিজের কাছে ৯ম শ্রেণির রায়হান, নাইম, হাসিবুলসহ বেশ কয়েকজন ওত পেতে থাকে।

এসময় ১০ম শ্রেণির মারুফ, সিয়াম ও নাফিস সেখান দিয়ে যাওয়ার পথে তাদের ওপর আক্রমণ করে ৯ম শ্রেণির ছাত্ররা।

একপর্যায়ে তাদের ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হয়। এদের মধ্যে মারুফ ও সিয়ামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com