বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

কয়রাবাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩০ বার

পাবনার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। রবিবার বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আনুষ্ঠানিক ভাবে এই ইউনিফর্ম বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহজাহান আলী।

এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হেলাল প্রামানিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেন, মোঃ আকলাম প্রামানিক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান জানান, বিশেষ তহবিল থেকে বিদ্যালয়ের ৩০ জন বিশেষ শিক্ষার্থীদের মাঝে এই ইউনিফর্ম বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ সদর উদ্দিন খান, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদত আলী মুন্সি, ডা. মোঃ ইউনুস আলী, মালঞ্চি ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান মুন্টু, কমিটির সদস্য মোঃ রোকন আলী, মোঃ রেজাউল করিম, আবুল কালাম আজাদ, আঃ সোবাহান, সিনিয়র শিক্ষক সৈয়দ ছা্ইফুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন, আব্দুল মমিনসহ স্থানীয় সুধীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মানিক উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com