শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবষের্র বিভিন্ন অনুষদের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস এর সভাপতিত্বে ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেছেন ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে প্রজেক্টর প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়েছে। এ সময় নবীন ছাত্র-ছাত্রী সহ বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করতে হবে এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com