বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞানের উপর জোর দিচ্ছেন: শিক্ষামন্ত্রী 

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৯ বার
 শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী চিন্তা থেকে বিজ্ঞানের উপর জোর দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ববিদ্যালয় মানেই হল সেখানে জ্ঞান চর্চার পাশাপাশি জ্ঞানের সৃষ্টি হবে অর্থাৎ গবেষণা হবে। সেই গবেষণার জন্য বঙ্গবন্ধু কন্যার সরকার বরাদ্দ দিচ্ছেন, আমি আশা করি সে গুলোকে আপনারা ভালোভাবে কাজে লাগাচ্ছেন।
হাবিপ্রবি গবেষণা কর্মে অগ্রগতি ও সাফল্য কামনা করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে আপনাদের গবেষণা কর্ম সহায়ক হবে বলে মনে করি।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউট অভ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে তিন দিনব্যাপী “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৩ এবং আইআরটি বার্ষিক গবেষণা প্রতিবেদন ২০২১—২২ এর মোড়ক উন্মোচন” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম—২ এ উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করেন। এসময় আইআরটি’র বিভিন্ন গবেষণা কার্যক্রম স্লাইডের মাধ্যমে তুলে ধরেন পরিচালক প্রফেসর ড. এস.এম. হারুন উর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি’র  সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বিশ্ববিদ্যালয় গুলোকে আন্তজার্তিক পর্যায়ে উন্নীত করতে হবে, এক্ষেত্রে গবেষণার কোন বিকল্প নেই।
এসময় তিনি তার দীর্ঘ বক্তব্যে বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে যথাযথ দিক নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com