মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

টিলা কাটলে পরিবেশ বিপর্যয়, টিলা কাটা বন্ধ করতে হবে : পরিবেশমন্ত্রী

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৭ বার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন,

টিলা কাটলে পরিবেশের বিপর্যয় হবে। তাই টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। টিলা কাটা বন্ধে বর্তমান সরকার আইন করেছে।

তাই কোনোভাবে টিলা কাটা যাবে না। যারা টিলা কাটবে তাদের জেল-জরিমানা হবে। পরিবেশের বিপর্যয়ের কারণে বিশ্বে নানারকম প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে।

পরিবেশমন্ত্রী রোববার দুপুরে মৌলভীবাজারে বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের আনুভূমিক ও ঊর্ধ্বমুখি সম্প্রসারিত দুইতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ মন্ত্রী বলেন, পরীক্ষায় শুধু গোল্ডেন এ প্লাস পেলে হবে না। মুখস্ত বিদ্যা অর্জন করে কোনো লাভ হবে না।

তোমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। যে শিক্ষায় একজন মানুষ নিজে আলোকিত হতে পারে,তার পরিবারকে আলোকিত করতে পারে।

এরকম শিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান সময়ে শিক্ষার ব্যাপক প্রসার হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছে। উপবৃত্তি দিচ্ছে। সরকার শিক্ষক-শিক্ষিকাদের বেতনও বাড়িয়ে দিচ্ছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো.কামরান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।

এর আগে দুপুরে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বড়লেখায় ৪০০ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করেন। মানবিক সহায়তা কর্মসূচির আওয়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণলায় কম্বলগুলো বরাদ্দ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com