শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

বাউফলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২৭৩ বার

পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১ টার দিকে চট্রগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বাউফল উপজেলা সদরের বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে একশ দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক এবিএম মিজানুর রহমান, মানবজমিনের তোফাজ্জেল হোসেন, যায়যায়দিনের এম কামরুল হাসান ও আমার সংবাদের এনামুল হক প্রমুখ।

এছাড়াও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর উত্তম প্রয়াত সামসুল আলম তালুকদারের পরিবারের পক্ষ থেকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাঁচশ দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তাঁর-ই ছেলে এভিআর বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান হাসীব আলম তালুকদার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com