বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

নলছিটিতে ভ্রাম্যমান আদালতে দুই জেলেকে অর্থদন্ড

নলছিটি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৫০ বার

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে দুই জনকে জেলেকে ৩ হাজার করে মোট ৬হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জান্নাত আরা নাহিদ। উপজেলা মৎস্য দপ্তর মঙ্গলবার বিকেলে সুগন্ধা নদীর সূতালরী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন,উপজেলার কুলকাঠি ইউনিয়নের মৃত কালাম মাঝির ছেলে সোহেল মাঝি(২৫) ও ঝালকাঠি সদরের বাসন্ডা গ্রামের কামাল আকনের ছেলে মামুন আকন(২৯)।

উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সৈয়দ নজরুল ইসলাম বলেন, মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার রোধে বিশেষ কম্বো অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com